1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
রায়পুরে বণিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত সাইফুল ইসলাম মুরাদ - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

রায়পুরে বণিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত সাইফুল ইসলাম মুরাদ

  • আপডেটের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ ভিউ
রায়পুরে বণিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত সাইফুল ইসলাম মুরাদ

 

📰 রায়পুরে বণিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত সাইফুল ইসলাম মুরাদ
সাহেদ আল মামুন, লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রায়পুর বাজারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৬২৫ জন ভোটারের মধ্যে প্রায় ১৩০০ থেকে ১৪০০ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম মুরাদ

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চাতা–মশাতা মার্কার প্রার্থী। এ ছাড়া নির্বাচনে রায়পুর প্রেসক্লাবের পাঁচজন সদস্য বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন:

  • দপ্তর সম্পাদক: ডাব মার্কা – জহির হোসেন
  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ব্যাট মার্কা – সোহেল আলম
  • যোগাযোগ ও প্রচার সম্পাদক: ওমর ফারুক
  • মুক্তার তানভীর হোসেন – উড়োজাহাজ মার্কা
  • হাবিব খান – পানির গ্লাস মার্কা
  • জিয়াউল্লাহ মামুন – জগ মার্কা (সাংবাদিক)

তবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আনারস মার্কার সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম খান। তিনি ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে পুনরায় ভোট গণনার দাবি করেছেন। এ বিষয়ে তিনি রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন।

নির্বাচন ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com