1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

  • আপডেটের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ ভিউ
এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

ডিভোর্স হয়নি, তাই বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও **শবনম বুবলী**কে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যেই বিচ্ছেদ কিংবা নতুন করে বিয়ের গুঞ্জন সামনে আসে। এবার একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন বুবলী।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত ওই পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্টভাবে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।

অভিনেত্রীর ভাষ্য, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী জানান, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি—এ বিষয়টিই তিনি জোর দিয়ে জানাতে চেয়েছেন। বর্তমান সম্পর্ক প্রসঙ্গে বুবলী বলেন, ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, তবে সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়।

পডকাস্টে দাম্পত্য জীবনের পাশাপাশি নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com