1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ ভিউ
নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২

নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২

প্রতিবেদক: লিটন জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. ইউসুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. ইউসুব মোল্যা বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।

আহতরা হলেন— একই থানার খামারবাড়োখালি গ্রামের ইসরাফিল মুন্সির দুই ছেলে ফিরোজ ও আসরাফুল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইউসুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে একটি জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইউসুব মোল্যা, ফিরোজ ও আসরাফুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইউসুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com