1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
তাহিরপুরে তাওহীদি জনতার মানববন্ধন : সুন্দরী রুমির অশ্লীল ভিডিওর প্রতিবাদে উত্তাল জনসাধারণ - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

তাহিরপুরে তাওহীদি জনতার মানববন্ধন : সুন্দরী রুমির অশ্লীল ভিডিওর প্রতিবাদে উত্তাল জনসাধারণ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৪ ভিউ

 


📰 তাহিরপুরে তাওহীদি জনতার মানববন্ধন : সুন্দরী রুমির অশ্লীল ভিডিওর প্রতিবাদে উত্তাল জনসাধারণ

স্টাফ রিপোর্টার – রফিকুল ইসলাম
সুনামগঞ্জ, তাহিরপুর

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে সম্প্রতি এক তরুণীর অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই তরুণী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে “Sundori Rumi” নামে পরিচিত, প্রকাশ্যে অশ্লীল পোশাকে মদের বোতল হাতে নিয়ে নৌকায় ভিডিও ধারণ করে তা ফেসবুকে পোস্ট করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক সমালোচনা। টাঙ্গুয়ার হাওরের মতো আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে এমন অসামাজিক কর্মকাণ্ডকে অনেকেই বলেছেন “অপসংস্কৃতি ও পরিবেশ-পর্যটনবিরোধী”।

ভিডিওটিতে দেখা যায়, রুমি নামের ওই তরুণী একটি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল হাতে নিয়ে অঙ্গভঙ্গিমা প্রদর্শন করেন যা অনেকের দৃষ্টিতে অশ্লীল ও অপ্রাসঙ্গিক।

এই ঘটনার পরপরই তাহিরপুরে তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন তাহিরপুরের উলামায়ে কেরাম, স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

মুফতি আশরাফুল ইসলাম হাবিবি, রফিক মির্দা, সাদ্দাম হোসেন, মাওলানা উমর ফারুক, রফিকুল ইসলামসহ বহু আলেম-উলামা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন—

“টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট, শিমুল বাগান, যাদুকাটা নদী ও বারেকটিলা—এসব আমাদের অহংকার। এখানে মাদক ও অপসংস্কৃতির প্রবেশ ঠেকাতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।”

স্থানীয়রা প্রশাসন, পর্যটন পুলিশ, টেকেরঘাট পুলিশ ক্যাম্প, বাদাঘাট তদন্ত কেন্দ্রসহ সংশ্লিষ্টদের কঠোর নজরদারির দাবি জানান।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন—

“বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি যাচাই করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বলেন, এ ধরনের অশোভন ভিডিও টাঙ্গুয়ার হাওরের ভাবমূর্তি নষ্ট করতে পারে। একজন মডেল হিসেবে তার উচিত ছিল স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধ বিবেচনায় রেখে সচেতনভাবে ভিডিও তৈরি করা।

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র এবং রামসার সাইট হিসেবে স্বীকৃত। এখানকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা, পর্যটনের নিরাপত্তা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানাচ্ছে তাহিরপুরবাসী।


📌 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com