1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধানে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর — মহা-পরিচালক মোঃ সাইদুর রহমান খান - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধানে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর — মহা-পরিচালক মোঃ সাইদুর রহমান খান

  • আপডেটের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৯ ভিউ
ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধানে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর — মহা-পরিচালক মোঃ সাইদুর রহমান খান

ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধানে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর — মহা-পরিচালক মোঃ সাইদুর রহমান খান
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার

সমাজসেবা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা ও প্রতিকারের বিষয়গুলো সমাধানে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “সমাজসেবা বিভাগে যারা কাজ করছেন, এটি শুধুমাত্র দায়িত্ব নয়—এটি আর্থ-সামাজিক কল্যাণের এক মহান কাজ। এতে ইহকাল ও পরকাল—দুটি কল্যাণই নিহিত রয়েছে।” পাশাপাশি তিনি জনবল সঙ্কট নিরসনে অধিদপ্তরের প্রচেষ্টা অব্যাহত আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় সমাজসেবা অধিদপ্তরের বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবীর সভাপতিত্বে এবং সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন।

সেমিনারে বক্তব্য রাখেন—
ঢাকা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদ আহমদ মোল্লা,
সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস,
সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক,
মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান,
হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী,
সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস. এম. মোক্তার হোসেন,
সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী,
মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়,
উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, নিপুন রায়, শাহ মোঃ শাফিউর রহমান,
হবিগঞ্জ শিশু পরিবার (বালক)-এর উপ-তত্ত্বাবধায়ক মুহসিনা আক্তার মণি।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com