
ধোবাউড়ায় ধানক্ষেত থেকে ১৩৩ বোতল পরিত্যক্ত ভারতীয় মদ উদ্ধার
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, ধোবাউড়া ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউড়ায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোরে উপজেলার ঘোষগাঁও বাজারের দক্ষিণ পাশের একটি ধানক্ষেত থেকে এসব মদ জব্দ করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে পুলিশের নিয়মিত টহলের সময় গোপন সংবাদ আসে যে ধানক্ষেতে মাদক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ভোর ০৬:৫৫ মিনিটে পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান, উদ্ধারকৃত ১৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে থানায় হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে এবং পুলিশ জানিয়েছে মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে থাকবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।