
মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ডিডাফ-এর পৃথক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার
ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে পৃথকভাবে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে উভয় সভায় সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কস্থ রংধনু সাতরং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিডাফ জেলা সভাপতি বশির আহমদ হাজারী। প্রধান অতিথি ছিলেন ডিডাফ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডিডাফ সেন্ট্রাল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন মিয়াজী,
সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুল,
সাধারণ সম্পাদক ডাঃ হিমাচল দত্ত,
রংধনুর সাতরং নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বল,
কমলগঞ্জ উপজেলা সভাপতি মোঃ নাজিম উদ্দিন,
দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রূপক।
স্বাগত বক্তব্য দেন সমীর চন্দ্র সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন—ইঞ্জিনিয়ার আশুতোষ দাস, নকুলেশ্বর দেবনাথ, শুক্লা রালী দেব, জাহেরা বেগম, সম্পা রানী দে, কাকলী রায়, বিনতী মালাকার, রীপা মল্লিক, রুমা রানী দাশ, সুনীয়া বেগম, রুবিনা আক্তার, সৈয়দা মেহেরুন্নেছা, মোঃ আব্দুল বাছিত, রোকসানা বেগম প্রমুখ।
এসময় ডিডাফ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ কবির হোসেন তার বক্তব্যে বলেন,
“সারা বাংলাদেশে ৬ লাখ নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছি। ডিডাফ-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে—এতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।”
এদিন সকাল ৯টায় শ্রীমঙ্গলের গুহ রোডস্থ হোটেল হিলসাইড রেস্ট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ডাঃ রাধা কান্ত দাস।
প্রধান অতিথি ছিলেন ডিডাফ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন—
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন মিয়াজী,
সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুল,
সাধারণ সম্পাদক ডাঃ হিমাচল দত্ত,
হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আবদুল কাইয়ুম,
মৌলভীবাজার জেলা সভাপতি বশির আহমদ হাজারী,
কমলগঞ্জ উপজেলা সভাপতি মোঃ নাজিম উদ্দিন,
শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন সবুজ,
রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক অচিন্ত দে,
জেলা প্রতিনিধি রিপন কান্তি ধর রূপক।
স্বাগত বক্তব্য রাখেন সমীর চন্দ্র সরকার।
শুভেচ্ছা বক্তব্য দেন—ডাঃ অশোক কুমার দাশ, শিক্ষক সেলিনা আক্তার, আব্দুস শহীদ চৌধুরী, কৃষ্ণা দেবনাথ, শায়লা বেগম, মোঃ আমির উদ্দিন, মোস্তফা কামাল, মোঃ আব্দুস শহীদ, মোঃ আমীর উদ্দিন, জয়নাল মিয়া, পান্না পাল প্রমুখ।
এসময় ডিডাফ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।