1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কলমাকান্দায় বালু বোঝাই নৌকাসহ তিনজন আটক - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কলমাকান্দায় বালু বোঝাই নৌকাসহ তিনজন আটক

  • আপডেটের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৮ ভিউ
কলমাকান্দায় বালু বোঝাই নৌকাসহ তিনজন আটক

 

📰 কলমাকান্দায় বালু বোঝাই নৌকাসহ তিনজন আটক
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকায় অবৈধভাবে বালু বহনের অভিযোগে বালু বোঝাই একটি নৌকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, “স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, নেত্রকোনার বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ সচেতন মহল। তাদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবে একটি চক্র নদী এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

সচেতন মহলের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।


🟢 দৈনিক সত্যকণ্ঠ
“সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন”


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com