1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শেখ হাসিনা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শেখ হাসিনা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ ভিউ

সংবাদদাতা: কে. এম. রিয়াদ হোসেন, নাটোর প্রতিনিধি

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম।”

তিনি আরও বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।”

শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। লিভার, কিডনি ও হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। পরে মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনি পাঁচবার সংসদ সদস্য, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনের বড় সময় রাজপথের আন্দোলনে কাটানো এই নেত্রী গ্রেপ্তার ও কারাবরণ করলেও কখনো দেশ ত্যাগ করেননি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কখনো পরাজিত হননি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com