1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ঢাকায় কর্মরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানদের ১১ দলীয় জোটের প্রতি সমর্থন, এলাকায় এসে গণসংযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ঢাকায় কর্মরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানদের ১১ দলীয় জোটের প্রতি সমর্থন, এলাকায় এসে গণসংযোগ

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ ভিউ

ঢাকায় কর্মরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানদের ১১ দলীয় জোটের প্রতি সমর্থন, এলাকায় এসে গণসংযোগ

প্রতিবেদক : মোঃ আলমগীর কবির, নাটোর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে ঢাকায় বিভিন্ন চাকরি ও পেশাগত কাজে নিয়োজিত বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সন্তানরা এলাকায় এসে সরাসরি অংশগ্রহণ করেন এবং ১১ দলীয় জোটের প্রতি প্রকাশ্য সমর্থন জানান।

শুক্রবার বড়াইগ্রাম উপজেলার চান্দাই, নগর, গোপালপুর, লক্ষীকোল ও মৌখড়াহাটসহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থী সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংযোগ ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকায় কর্মরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জোটের পক্ষে জনসমর্থন আদায়ে ভূমিকা রাখেন।

জোনাইল বাজার সংলগ্ন এক পথসভায় বক্তব্যকালে মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জুনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি ভেঙে সেখানে একটি নতুন ও আধুনিক ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কৃষিভিত্তিক ইনস্টিটিউট স্থাপন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ অনুযায়ী নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের প্রতি সম্মান বজায় রেখেই রাজনীতি পরিচালনার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

ঢাকায় কর্মরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানরা জানান, এলাকার উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা থেকেই তারা এলাকায় এসে ১১ দলীয় জোটের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও নিজ নিজ অবস্থান থেকে এলাকার কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com