
📰 নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায় টঙ্গী থেকে গ্রেফতার
✍️ নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোস্তাক আহমেদ রকি
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়-কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নেত্রকোনায় ৭ থেকে ৮টি নাশকতা ও ভাঙচুরসহ বিভিন্ন মামলা রয়েছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন, প্রশান্ত কুমার রায় নেত্রকোনা শহরের ছোটবাজারে আওয়ামী লীগের ভাঙচুরকৃত দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করেন। সমাবেশের আগে তিনি একটি ঝটিকা মিছিলেও অংশ নেন। তবে মিছিলটি কোথা থেকে শুরু হয়েছিল এবং সমাবেশ শেষে তিনি কোথায় গিয়েছিলেন, তা কেউ নিশ্চিত করতে পারেননি।
“সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ