
📍 জুলাই অভ্যুত্থান স্মরণে নাসিরনগরে বিএনপির রক্তদান কর্মসূচি
🖋️ প্রতিনিধি: মোঃ সোবেল মিয়া
স্থান: নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেছে উপজেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ গেইটসংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম। রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, ড্যাব দিনাজপুর মেডিকেল কলেজ শাখার জয়েন্ট কনভেনার ডা. মাসুক আল মারজান মারুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদুল কাদির, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তাজমহল বেগম, লুৎফুর নাহার পাপড়ি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, শাখাওয়াত হোসেন ভূইঁয়া, সাহীন মেম্বার, সাইফউদ্দিন ছোয়াব, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, আশিকুর রহমান চৌধুরী পনি, শরিফুল ইসলাম ভুইয়া, ইয়াসিন মাহমুদ, খাইরুল বাশার রনি ও আরও অনেক নেতাকর্মী।
এম এ হান্নান বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বাঙালির গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে এক মাইলফলক। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কেন্দ্রীয় নির্দেশনায় নাসিরনগরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
📰 সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন – দৈনিক সত্যকণ্ঠ