
📰 জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত সোহম দাসকে দিরাইয়ে সংবর্ধনা
প্রতিবেদক: আকাশ আর্চায্য, দিরাই উপজেলা
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে দিরাই উপজেলা গণমিলনায়তনে দিরাই ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন-এর আয়োজনে সোহম দাসের এ সাফল্য উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক প্রশান্ত সাগর দাস এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার। তিনি বলেন,
“হাওরের সন্তান সোহম দাস জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে দিরাই তথা সুনামগঞ্জের নাম আরও উজ্জ্বল করেছে। এই অঞ্চল হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন দত্তের মতো গুণীজনদের জন্মভূমি। তাই নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও উৎসাহিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
অনুষ্ঠানে জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের জন্য সোহম দাসকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২১ জন বিজয়ী শিশু শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সোহম দাসের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অসিম রায় চৌধুরী ও আবৃত্তি শিক্ষক সুমনা দাস রিম্পীকেও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক সত্যকণ্ঠ
“সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন”