1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কালিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কালিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপডেটের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩২৪ ভিউ

 


📰 কালিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সিনিয়র রিপোর্টার: মোহাম্মদ শামীম শাহরিয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন জামালপুর কলেজের সাবেক ভিপি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কালিগঞ্জ থানা বিএনপির সভাপতি ও জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান খান লাভলু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কালিগঞ্জে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লাভলু বলেন,

“বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক দায়িত্বশীল সংগঠন। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আমাদের দল সবসময় সচেতন। আমরা চাই একটি সবুজ, শ্যামল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন,

“বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের অধিকার, মর্যাদা এবং কল্যাণই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের লক্ষ্য একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মহসিন মোড়ল, মোস্তাফিজুল আলম রিপন, নাসির মোড়ল, নাজমুল ফকির, সুমন বেপারী, আলামিন মোড়ল, মাসুদ বাগমারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।


🟢 সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতনদৈনিক সত্যকণ্ঠ

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com