1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
 ৩১ দফা দাবি বাস্তবায়নে বড়াইল ইউনিয়নে কাজী নাজমুল হোসেন তাপসের গণসংযোগ ও লিফলেট বিতরণ - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

 ৩১ দফা দাবি বাস্তবায়নে বড়াইল ইউনিয়নে কাজী নাজমুল হোসেন তাপসের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ ভিউ
 ৩১ দফা দাবি বাস্তবায়নে বড়াইল ইউনিয়নে কাজী নাজমুল হোসেন তাপসের গণসংযোগ ও লিফলেট বিতরণ

 ৩১ দফা দাবি বাস্তবায়নে বড়াইল ইউনিয়নে কাজী নাজমুল হোসেন তাপসের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক: আরিফুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নবীনগর উপজেলার বড়াইল বাজারে এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান মুঞ্জু, সাবেক আহ্বায়ক উপজেলা যুবদল মফিজুল ইসলাম মুকুল, সাবেক পৌর যুবদল আহ্বায়ক আলী আজম, শ্রমিকদল সভাপতি পদপ্রার্থী গোলাম মোস্তফা, জিয়া মঞ্চ সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক রুবেল আকরাম, যুবদল নেতা ছায়েদ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, উপজেলা ছাত্রদল সভাপতি প্রার্থী তফিকুল ইসলাম তপু, সামদানী হৃদয়, টিপু সুলতান, রাসেল, আরমান, সাইফুল হাসান মাহি প্রমুখ নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাল্লাহ খুব শিগগিরই দেশে ফিরবেন। দলের জন্য ত্যাগ স্বীকারকারীদের সকল হিসাব তারেক রহমানের নিকট সংরক্ষিত আছে। বিগত দিনে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে সামনে এসেছিলাম, ভবিষ্যতেও সবার ভালোবাসা নিয়ে রাজনীতি চালিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দল করতে চাই এবং আগামী প্রজন্মকে সোনার বাংলাদেশ উপহার দিতে চাই।”

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com