1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সাঘাটায় যুবকের আত্মহত্যা না হত্যা, জনমনে নানান প্রশ্ন - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সাঘাটায় যুবকের আত্মহত্যা না হত্যা, জনমনে নানান প্রশ্ন

  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৯ ভিউ
সাঘাটায় যুবকের আত্মহত্যা না হত্যা, জনমনে নানান প্রশ্ন

সাঘাটায় যুবকের আত্মহত্যা না হত্যা, জনমনে নানান প্রশ্ন

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে (শিশু নিকেতন স্কুলের পাশে) মেহেদী হাসান (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিহত মেহেদী ওই গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে মেহেদী বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে মারা যান। পরদিন সকালে প্রতিবেশী এক ব্যক্তি মেহেদীকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি দেখেন, ঘরের দরজার ধরনায় গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছে মেহেদীর মরদেহ, যার হাঁটু মাটিতে ঠেকা ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে জানানো হয়।

ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয় নানা আলোচনা। স্থানীয়দের দাবি, ঘটনার আগের রাত পর্যন্ত মেহেদীকে প্রায় ১০-১২ জন যুবকের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। কারো ধারণা, মেহেদীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। অন্যদিকে কেউ কেউ বলছেন, নেশা-সংক্রান্ত কোনো ঘটনার জেরেই হয়তো এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম এবং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

🔹 সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com