1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লাহুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক গুরুতর আহত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লাহুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক গুরুতর আহত

  • আপডেটের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ ভিউ
লাহুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক গুরুতর আহত

লাহুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক গুরুতর আহত

প্রতিবেদক: লিটন, লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোঃ ইব্রাহীম মোল্লা (২২) গুরুতর আহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাহুড়িয়ার প্রমন্নপাড়ার বাসিন্দা ইব্রাহীম মোল্লা রাস্তার ধারে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল রেস দিতে দিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ইব্রাহীমের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফয়সাল হোসেন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এতে একজন গুরুতর আহত হয়েছেন এবং মোটরসাইকেলের চালকসহ কয়েকজনও আহত হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com