1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ ভিউ
রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, রূপসা, খুলনা

খুলনার রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে ৩নং নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজারে ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা নায়েবে আমীর ডাঃ রেজাউল কবির খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমউদ্দিন শেখ, নৈহাটি ইউনিয়ন আমীর মাও: মহিউদ্দিন, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, থানা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, অমুসলিম সম্প্রদায় প্রতিনিধি শ্রী অমর কৃষ্ণ দাস, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল আমিন ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ শরিফ রেজা।

৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোঃ মোফাজ্জেল শেখের সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌহিদুল ইসলাম শেরশাহ-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, মাওঃ আব্দুল গফ্ফার, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ ইউসুব, টিএসবি ইউনিয়ন সভাপতি আলহাজ মোঃ কিবরিয়া শেখ, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি মুফতি মাওঃ হেলাল উদ্দিন শিকারী, মাওঃ মোকাররম হোসেন শেখ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, খাজাডাঙ্গা ৬নং ওয়ার্ড সভাপতি হাফেজ মোঃ হারুন-অর-রশিদ, সেক্রেটারি মন্সি মোঃ মনিরুজ্জামান, সোহাগ প্রমুখ।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com