
রুপসায় জামায়াতে ইসলামী নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রতিনিধি: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা-রুপসা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নৈহাটি ও টিএসবি ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই ৩৬ জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের নির্বাচন সদস্য সচিব ও রুপসা উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন। টিএসবি ইউনিয়নের আমির অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং নৈহাটি ইউনিয়নের সেক্রেটারি মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মোঃ আনোয়ার আলী, রুপসা উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুব ও ছাত্র জামায়াত সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা রুপসা বাসস্ট্যান্ড, রুপসা বাজার ও রেল স্টেশন রোড প্রদক্ষিণ করে শেষ হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”