1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
যাদুকাটা—২: লাল নিশান টানিয়ে ইজারাদারকে সমঝে দেয়া হলো মহাল - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

যাদুকাটা—২: লাল নিশান টানিয়ে ইজারাদারকে সমঝে দেয়া হলো মহাল

  • আপডেটের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ ভিউ
যাদুকাটা—২: লাল নিশান টানিয়ে ইজারাদারকে সমঝে দেয়া হলো মহাল

যাদুকাটা—২: লাল নিশান টানিয়ে ইজারাদারকে সমঝে দেয়া হলো মহাল

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ বালু মহাল যাদুকাটা—২ এর দখলনামা ইজারাদার শাহ রুবেলকে লাল নিশান টানিয়ে বুঝিয়ে দিয়েছেন তাহিরপুর সদর তহশীলদার রুহুল আমিন।

বুধবার বিকাল ৬টায় যাদুকাটা নদীতে সরজমিনে দখলনামা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম, যাদুকাটা—১ এর ইজারাদার নাসির উদ্দিন, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, আলী আহমদ, বাদাঘাট বিএনপির আহ্বায়ক নজরুল সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, ব্যবসায়ী মো. মোস্তাক আহমেদসহ আরও অনেকে।

জানা যায়, ১৪৩২ বাংলা সনের ইজারায় যাদুকাটা—১ পান নাসির উদ্দিন এবং যাদুকাটা—২ পান শাহ রুবেল। যাদুকাটা—২ এর ইজারামূল্য পরিশোধ করায় বুধবার লাল নিশান টানিয়ে সরজমিনে দখলনামা বুঝিয়ে দেয়া হয়। অন্যদিকে যাদুকাটা—১ এর ইজারামূল্য এখনও পরিশোধ না হওয়ায় সেটির দখলনামা প্রদান স্থগিত রয়েছে।

তহশীলদার রুহুল আমিন বলেন, “বালুমহাল যাদুকাটা—২ এর দখলনামা লাল নিশান টানিয়ে সরেজমিন বুঝিয়ে দেয়া হয়েছে। এখন থেকে নির্ধারিত সীমানার ভেতরে ইজারাদার বৈধভাবে বালু উত্তোলন করতে পারবেন।”

ইজারাদার শাহ রুবেল মিয়া জানান, উপজেলা প্রশাসনের প্রতিনিধি সার্ভেয়ারের মাধ্যমে তাকে বালুমহাল বুঝিয়ে দেয়া হয়েছে এবং এখন থেকে তিনি মহাল থেকে বালু উত্তোলন শুরু করবেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা—২ এর ইজারামূল্য পরিশোধ করায় দখলনামা সমঝে দেয়া হয়েছে। যাদুকাটা—১ এর ইজারামূল্য পরিশোধ হলে সেই মহালও হস্তান্তর করা হবে।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com