1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বাদিয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বাদিয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ ভিউ
বাদিয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাদিয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো জুনিয়র স্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ফাইনাল খেলায় অংশ নেয় তুলশীঘাট স্টার স্পোর্টিং ক্লাব এবং সরকারতাড়ী নয়াপাড়া বাদিয়াখালী দল। রোমাঞ্চকর খেলায় তুলশীঘাট স্টার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের জার্সি নাম্বার ১০ — মামুন
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে প্রদান করা হয় একটি স্মার্ট এলইডি টেলিভিশন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব গোলাম রহমান সুমন, সাধারণ সম্পাদক — বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

  • মোঃ মোস্তফা মিয়া, সিনিয়র সহ-সভাপতি, বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি
  • মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
  • মোঃ মমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী

মাঠে ছিলো দারুণ উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে দর্শক গ্যালারিতে ভিড় করেন শতাধিক ফুটবলপ্রেমী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের নয়, বরং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনের অন্যতম পথপ্রদর্শক।”


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com