1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বাঘের বাড়িতে ১০০ বছরের পুরনো সরকারি রাস্তা গ্রামবাসীর উদ্যোগে উদ্ধার - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বাঘের বাড়িতে ১০০ বছরের পুরনো সরকারি রাস্তা গ্রামবাসীর উদ্যোগে উদ্ধার

  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৮ ভিউ
বাঘের বাড়িতে ১০০ বছরের পুরনো সরকারি রাস্তা গ্রামবাসীর উদ্যোগে উদ্ধার

বাঘের বাড়িতে ১০০ বছরের পুরনো সরকারি রাস্তা গ্রামবাসীর উদ্যোগে উদ্ধার

প্রতিবেদক: মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রতিনিধি নাগরপুর

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাঘের বাড়ি-বাউসাইদ-তারাবাড়ী-জাঙ্গালিয়া সংযোগ সড়কটি প্রায় ১০০ বছরের পুরনো একটি সরকারি রাস্তা। দীর্ঘদিন অবহেলা ও দখলদারিত্বের কারণে প্রায় ১ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যক্তি সরকারি ওই রাস্তার ওপর বসতবাড়ি ও টয়লেট নির্মাণ করে দখল করে নেন। এতে চারটি গ্রামের হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।

অবশেষে গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে সরকারি আমিনের মাধ্যমে রাস্তার সঠিক মাপ নির্ধারণ করে রাস্তা উদ্ধারের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিদ্দিক হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ তোফাজ্জল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ।

গ্রামবাসী জানায়, প্রায় এক শতাব্দী ধরে এই রাস্তাটি সংস্কারহীন অবস্থায় থাকায় ছোট শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধদের যাতায়াতে ভোগান্তির শেষ ছিল না। এমনকি কেউ মারা গেলে কবরস্থানে মৃতদেহ নিয়ে যাওয়াও ছিল কষ্টসাধ্য। অসুস্থ রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হতো না।

গ্রামবাসী বলেন, “আমরা চাই সরকার দ্রুত এই চার গ্রাম সংযোগকারী ঐতিহ্যবাহী রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক।”

🔹 সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com