
নড়াইলে ৮০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার
প্রতিবেদক: লিটন, নড়াইল প্রতিনিধি
নড়াইলে ৮০ পিস ইয়াবাসহ মোঃ জসিম মোল্ল্যা (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি নড়াইল সদর থানার দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ছত্তার মোল্ল্যার ছেলে।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে নড়াইল সদর থানা পৌরসভার বাধাঘাট মোড়ে জনৈক চন্দনের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”