1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৩ ভিউ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নবীনগর সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি গোলাম শাহরিয়ার আনাছ, সাংগঠনিক সম্পাদক নাদিশা আলম স্বর্ণা, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাহি, মাসুদ রানা, রিফাতুল হক, রিদয়, সিফাত, হামিম, ইয়াছিন, রাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “ছাত্রদল নেতা জুবায়েরের হত্যাকাণ্ড কোনো একক ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত দমননীতি ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অংশ।” তারা অবিলম্বে হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, “স্বৈরাচারী সরকারের দোসররা ছাত্রনেতাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। কিন্তু এসব দমননীতি ছাত্রদলকে দমিয়ে রাখতে পারবে না।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com