1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ সদস্য আটক - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ সদস্য আটক

  • আপডেটের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১২ ভিউ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ সদস্য আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে পুলিশ সদস্য আটক

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাই টারী গ্রামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এক পুলিশ সদস্য ও এক নারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই পুলিশ সদস্য গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। পরে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পুলিশ সদস্যের সঙ্গে উক্ত নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা ঘটনাটি সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য ও নারীকে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে দু’জনকেই থানায় আনা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com