1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
খালেদা জিয়ার নির্বাচনী ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে — তারেক রহমান - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

খালেদা জিয়ার নির্বাচনী ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে — তারেক রহমান

  • আপডেটের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯১ ভিউ
খালেদা জিয়ার নির্বাচনী ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে — তারেক রহমান

খালেদা জিয়ার নির্বাচনী ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে — তারেক রহমান

প্রতিবেদক: সত্যকণ্ঠ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নিয়েছেন গণমাধ্যমটির সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।

বিএনপির চেয়ারপারসনকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ভূমিকায় দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,

“আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার ভূমিকা রেখেছেন। স্বৈরাচারের সময় তার ওপর নির্যাতন নেমে এসেছে, কিন্তু তিনি কখনো আপস করেননি। আজ তিনি অসুস্থ। কেন এবং কীভাবে তিনি অসুস্থ হলেন—মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নেওয়া হলো। একজন সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ হিসেবে।”

তিনি আরও বলেন,

“তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। তারপরেও যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এত বড় অবদান রেখেছেন, সেই মানুষটির শারীরিক সক্ষমতা যদি অনুমতি দেয়, তবে আসন্ন নির্বাচনে নিশ্চয়ই তিনি কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”

খালেদা জিয়া সরাসরি নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন,

“এটি আমি এখনো বলতে পারছি না। কারণ বিষয়টি সম্পূর্ণভাবে তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে।”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন,

“রাজনীতি পরিবারকরণ নয়, এটি সমর্থনের ভিত্তিতে হয়। যে সংগঠিত করতে পারবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবে, দলকে সামনে এগিয়ে নিতে পারবে—সেই এগিয়ে যাবে। সময় ও পরিস্থিতিই তা প্রমাণ করবে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com