1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ ভিউ
নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, বিশেষ প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮শে অক্টোবর (মঙ্গলবার) উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে নাসিরনগর উপজেলা যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক পিযুষ আচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, সহ-ধর্ম সম্পাদক গোলাম নূর মেম্বার ও সদস্য আমিরুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের যুগ্ম আহবায়ক ওয়াজ উদ্দিন মেম্বার, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, জিয়া পরিষদের আহবায়ক বাজু মিয়া ও সদস্য সচিব শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, শ্রমিক নেতা অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, তরুণ দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব নিজাম আলম।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, হাফিজুর রহমান, জুয়েল রানা, হোসাইন আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের দমন-পীড়ন ও নিপীড়নের মধ্যেও যুবদলের নেতা-কর্মীরা নিরলসভাবে রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com