
উপশিরোনাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান
প্রতিবেদক: মোঃ শামীম শাহরিয়ার, বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বিকাল ৩টায় উপজেলা পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে র্যালিটি কালীগঞ্জ পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, উপজেলা প্রধান সড়ক, বাজার ও অলিগলি প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠান শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কালীগঞ্জের অভিভাবক ও মাটি ও মানুষের নেতা জননেতা এ কে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির মাস্টার, জনাব খালেকুজ্জামান বাবলু, জনাব খায়রুল আহসান মিন্টু, ইব্রাহিম প্রধান, মনিরুদ্দিন মিঠু, আলি নুর হাসান, হাসানুর রহমান জুয়েল, ইমরুল কায়েস, রাশিদুল হাসান রিপন, মজিবুর রহমান, নাদিরুল আলম শাহীনসহ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, “যুব সমাজই দেশের পরিবর্তনের শক্তি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅