
লোহাগড়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিবেদন: লিটন, নড়াইল জেলা প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নড়াইল জেলা যুবদল ও লোহাগড়া উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নড়াইল জেলা জাতীয়তাবাদী যুবদল এবং লোহাগড়া উপজেলা যুবদল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই দলের ঐক্য বিনষ্ট হতে দেওয়া যাবে না।
বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থেকে ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅