1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৫ ভিউ
নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদন: মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী ও সদর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও (ব্রাহ্মণবাড়িয়া-১) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এম. এ. হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আজমু মেম্বার, প্রচার সম্পাদক আলী আজগর, সদর বিএনপির সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুন্ডা বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল, সহ দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন পাঠান, তৌহিদ আহমেদ, আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম. এ. বাক্কি, ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরানসহ অসংখ্য নেতা-কর্মী।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। নাসিরনগর উপজেলা যুবদল ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

প্রধান অতিথি এম. এ. হান্নান তার বক্তব্যে বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের।”

অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ একাধিক মিছিল এসে যুক্ত হয়। এতে পুরো নাসিরনগর উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com