
মোংলায় নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
রবিবার (২৮ অক্টোবর) সকালে মোংলা পৌর শ্রমিক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন।
প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন হোসেন, যুবদল নেতা খোরশেদ আলম, বাপ্পারাজ ও ওয়াসিম আরমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুজন মোল্লা বলেন, “বিগত ১৭ বছর আমরা এমন আয়োজন করতে পারিনি। আজ আমরা স্বৈরাচার মুক্ত হয়ে পুনরায় ঐক্যবদ্ধভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার হয়ে কাজ করব ইনশাআল্লাহ।”
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।
পুরো মোংলা শহর বাদ্যযন্ত্র ও রঙিন সাজে মুখরিত হয়ে ওঠে যুবদলের এই উৎসবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।