
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় কাজী নাজমুল হোসেন তাপস
প্রতিবেদক: আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থী বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে—গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ত্যাগ, ব্যক্তিগত সততা এবং এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এই প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের নাম এখন জোরালোভাবে আলোচনায় রয়েছে। স্থানীয় নেতাকর্মী ও জনগণের মতে, তিনি দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সৎ, নির্লোভ ও জনপ্রিয় একজন রাজনীতিক হিসেবে পরিচিত।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে প্রার্থী হয়েছিলেন কাজী নাজমুল হোসেন তাপস। সেই নির্বাচনে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং স্থানীয়ভাবে গণমানুষের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন।
এলাকাবাসীর মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে—“কাজী নাজমুল হোসেন তাপসের মতো যোগ্য, সৎ ও জনপ্রিয় নেতাই বিএনপির পক্ষ থেকে মনোনয়নের যোগ্য।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅