
ইসরাইল ও যুক্তরাষ্ট্র ২ দশকে ৩০ লক্ষ মুসলিম হত্যা করেছেন: অভিযোগ হুথি নেতার
স্টাফ রিপোর্টার: মোঃ আসাদুজ্জামান
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি অভিযোগ করেছেন যে গত ২০ বছরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা মুসলিম প্রধান দেশগুলোতে সামরিক আগ্রাসন ও হামলার মাধ্যমে প্রায় ৩০ লাখ নিরীহ মানুষকে হত্যা করেছে। বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।
📌 আন্তর্জাতিক গবেষণা যা বলছে
ব্রাউন ইউনিভার্সিটির Costs of War Project-এর তথ্যমতে:
- ২০০১ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধগুলোতে (আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, পাকিস্তান) সরাসরি ও পরোক্ষভাবে ৪৫ থেকে ৪৭ লাখ মানুষের মৃত্যু ঘটেছে।
- এর মধ্যে ৪ লাখ ৩২ হাজারেরও বেশি ছিলেন নিরীহ বেসামরিক মানুষ।
📌 গাজায় যুদ্ধ ও গণহত্যার অভিযোগ
- ২০২২ সালের অক্টোবর থেকে ২০২3 সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে গাজায় ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু।
- আহত মানুষের সংখ্যা ১ লাখ ৭০ হাজারেরও বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে।
- তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
📌 হুথি নেতার মন্তব্যের মূল বক্তব্য
আবদুল-মালিক আল-হুথি বলেন,
“ইসলামি বিশ্বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের আগ্রাসন, হামলা ও অবরোধের কারণে দুই দশকে অন্তত ৩০ লাখ মুসলিমকে হত্যা করা হয়েছে। তারা শুধু জীবনই কেড়ে নেয়নি, ধ্বংস করেছে শহর, জনপদ ও মানবতা।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।