
ড্যাবের সহ-সভাপতি ডা. মো. আবুল কেনানকে হোসেনপুরে সংবর্ধনা
প্রতিবেদক: তপন চন্দ্র সরকার, প্রতিনিধি – হোসেনপুর, কিশোরগঞ্জ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক ডা. মো. আবুল কেনানকে হোসেনপুরে এক সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবুল কেনান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জিকো এবং সঞ্চালনা করেন ডা. মীর নুর উস সাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. মো. মজিবুর রহমান,
ডা. এস.কে.এম. নাজমুল হাসান,
ডা. মো. নুরুজ্জামান,
ডা. মো. একরাম আহসান জুয়েল,
ডা. মো. আতিকুল ইসলাম,
ডা. আজাহারুল ইসলাম,
সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা,
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি নাহিদ ইভা,
সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ,
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,
হোসেনপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী,
এবং সাংবাদিক তপন চন্দ্র সরকারসহ ড্যাবের নেতৃবৃন্দ, জেলা–উপজেলার চিকিৎসক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা ডা. আবুল কেনানের দীর্ঘ কর্মজীবন, দায়িত্বশীলতা ও মানবিক সেবার প্রশংসা করেন।
উল্লেখ্য, ডা. মো. আবুল কেনান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ মুন্সির ছোট ছেলে। তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।