1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাজীপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাজীপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ ভিউ
গাজীপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার

গাজীপুরের রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রথমে সাতটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। কেমিক্যাল কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়ায় চারপাশে আতঙ্ক তৈরি হয়। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভাতে এবং আশপাশের স্থাপনা নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ অব্যাহত রয়েছে।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com