1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
খাসোগি হত্যায় যুবরাজকে ক্লিনচিট দিলেন ট্রাম্প—মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ভিন্ন কথা - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

খাসোগি হত্যায় যুবরাজকে ক্লিনচিট দিলেন ট্রাম্প—মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ভিন্ন কথা

  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৮ ভিউ
খাসোগি হত্যায় যুবরাজকে ক্লিনচিট দিলেন ট্রাম্প—মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ভিন্ন কথা

খাসোগি হত্যায় যুবরাজকে ক্লিনচিট দিলেন ট্রাম্প—মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ভিন্ন কথা

প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে আবারও বিতর্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ককে ঘিরে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘খাসোগির হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ কিছুই জানতেন না।’

তবে ট্রাম্পের এই মন্তব্য ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল—খাসোগিকে ‘গ্রেফতার বা হত্যা’ করার পরিকল্পনায় অনুমোদন দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও যুবরাজ এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১৮ সালের এই হত্যাকাণ্ড ঘিরে একসময় ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞাও জারি হয় কয়েকজন সৌদি কর্মকর্তার বিরুদ্ধে, যদিও যুবরাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন,
‘আমাদের অতিথিকে বিব্রত করার দরকার নেই। খাসোগি হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না।’

এ সময় যুবরাজ বলেন, খাসোগির হত্যাকাণ্ড ছিল ‘বেদনাদায়ক’‘বড় ভুল’, তবে সৌদি আরব ঘটনার পর যথাযথ ব্যবস্থা নিয়েছে।

সাম্প্রতিক আলোচনায় পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান কেনা নিয়ে কথাবার্তা হয়েছে। যুবরাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার করা হচ্ছে।

এদিকে খাসোগির স্ত্রী হানান এলাত্র এক্সে যুবরাজের কাছে প্রকাশ্যে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com