
সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদার আর নেই
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
আমতলী-তালতলী আসনের সাবেক সংসদ সদস্য ও বরগুনার বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মতিউর রহমান তালুকদার আর আমাদের মাঝে নেই।
১৭ নভেম্বর ২০২৫, সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মতিউর রহমান তালুকদার বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ বরগুনার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।