1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ময়নুল ইসলামের ডাকে জলঢাকায় বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ময়নুল ইসলামের ডাকে জলঢাকায় বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ ভিউ
ময়নুল ইসলামের ডাকে জলঢাকায় বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন

ময়নুল ইসলামের ডাকে জলঢাকায় বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক: মোঃ ওমর ফারুক সাবু, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা ময়নুল ইসলাম, সদস্য আহ্বায়ক কমিটি—নীলফামারী জেলা বিএনপির—এর দলীয় কর্মকাণ্ডে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার উপলক্ষে এক বিশাল মোটরসাইকেল শোডাউন, শুভেচ্ছা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন একরামুল হক মনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম

এছাড়াও উপস্থিত ছিলেন
— ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
— গোলাম সারওয়ার (ভুট্টু), সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
— এটিএম আউয়াল (বিএসসি), সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি
— নাসরিন আক্তার (ববি), সভাপতি, উপজেলা মহিলা দল
— কহিনুজ্জামান লিটন, সাবেক সভাপতি, কৈমারী ইউনিয়ন বিএনপি
— মোখছেদ চৌধুরী, সাবেক সভাপতি, ধর্মপাল ইউনিয়ন বিএনপি
— আল মামুন, সাবেক সভাপতি, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপি
এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন,
“জলঢাকার কিছু মহল আমাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মিথ্যা অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার মুখে ফেলেছিল। পরে জেলা বিএনপি তদন্ত করে দেখে—আমি কোনো অভিযোগেই যুক্ত নই। তাই আমার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এজন্য জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন,
“জলঢাকার মানুষ জানে কে দুর্দিনে বিএনপির কান্ডারী ছিল। সাধারণ মানুষই বলবে—কে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছে। তাই কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। জলঢাকার বিএনপি ঐক্যবদ্ধ, এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষের যেই প্রার্থী হোক—আমরা ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করবো।”

তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান এবং নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম সারোয়ার (ভুট্টু), আর সমাপনী বক্তব্য প্রদান করেন একরামুল হক মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা বিএনপি।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com