
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, স্টাফ রিপোর্টার (গাজীপুর সদর)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত মাননীয় পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে টঙ্গী পূর্ব থানার এসআই এসএম মেহেদী হাসানকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। সাম্প্রতিক দুইটি বহুল আলোচিত মামলার প্রধান রহস্য উদঘাটনে তাঁর অসামান্য ভূমিকার জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারের পেছনে যে দুটি মামলার সাফল্য প্রধান ভূমিকা রাখে—
1️⃣ মুফতি মহিবুল্লাহ মিয়াজী অপহরণ রহস্য উদঘাটন
2️⃣ ৮ টুকরো লাশের নৃশংস হত্যা মামলার তদন্তে মূল রহস্য উদঘাটন
এসআই এসএম মেহেদী হাসান অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তদন্ত পরিচালনা করে মামলাগুলোর সত্য উদঘাটন করেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে টঙ্গী পূর্ব থানার ওসি এবং ইন্সপেক্টর (তদন্ত) এর হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এসআই মেহেদী হাসানের এই অর্জন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক সাফল্যের অংশ এবং ভবিষ্যৎ তদন্ত কার্যক্রমে পুলিশ সদস্যদের আরও অনুপ্রাণিত করবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।