
প্রতিবেদক: মোঃ মাইনুদ্দিন, জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের মর্ডান ডায়াগনস্টিক হাসপাতালের পাশে জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।
অনুষ্ঠানে বক্তারা মরহুম ভাসানীর সংগ্রামমুখর রাজনৈতিক জীবন, শোষণ–বঞ্চনার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াইকে স্মরণ করেন।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের কার্যকরী সমন্বয়ক অঞ্জন দাস। তিনি বলেন—
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের নেতা। তার চিন্তা ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। শোষণমুক্ত সমাজ গঠনে ভাসানীর পথ অনুসরণই হতে পারে আমাদের অঙ্গীকার।
আলোচনা সভায় জেলা গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।