
প্রতিবেদক: সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সিলেট জেলা প্রতিনিধি
সিলেট–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,
“আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে।”
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন—
“আগামী দিনের বাংলাদেশ হবে উন্নয়ন, ন্যায়, সমতা ও সুযোগের দেশ। যেখানে মানুষই হবে রাষ্ট্রের প্রধান সম্পদ। জনগণের আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণই পারে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে।”
তাহসিনা রুশদীর লুনা বলেন,
“এই অঞ্চলের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নতি—এসব লক্ষ্য সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। জনগণের শক্তিই দেশের প্রকৃত শক্তি।”
তিনি সকলকে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি চমক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।