1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মোংলায় সাংবাদিক রেজা মাসুদের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মোংলায় সাংবাদিক রেজা মাসুদের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ

  • আপডেটের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ ভিউ
মোংলায় সাংবাদিক রেজা মাসুদের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ

মোংলায় সাংবাদিক রেজা মাসুদের নাম-ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ

প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি

মোংলায় সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)–এর নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও ফেক পেজ খোলার অভিযোগ পাওয়া গেছে।
তিনি স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকার মোংলা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক মাসুদ রানা জানান, নিজস্ব আইডি থেকে কাজ করার সময় হঠাৎ তার ছবি ও নাম ব্যবহার করে খোলা একাধিক ফেক আইডি ও ব্লু টিকসহ ভুয়া পেজ চোখে পড়ে। এসব আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক লেখা পোস্ট করা হচ্ছে—যা তার দ্বারা লিখিত নয়।

সম্প্রতি তার সন্তানের সঙ্গে তোলা একটি ব্যক্তিগত ছবি ডাউনলোড করে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিবাদের মুখে সংশ্লিষ্ট কুচক্রী মহল পোস্টটি সরিয়ে ফেলে।

সাংবাদিক মাসুদ রানা যা বললেন

তিনি বলেন,
“মাদকবিরোধী রিপোর্ট প্রকাশের কারণে একটি স্বার্থন্বেশী মহল আমাকে হেয় ও বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এসব ফেক পেজ ও আইডি খুলেছে। এটি সম্পূর্ণ অপরাধমূলক কর্মকাণ্ড। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

তিনি আরও জানান—
বিগত দিনে মোংলা, রামপাল, মোড়েলগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখায় মাদক ব্যবসায়ী চক্র ক্ষিপ্ত হয়ে থাকতে পারে।

আইনি উদ্যোগ

অপপ্রচারের ঘটনায় সাংবাদিক মাসুদ রানা মোংলা থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি আরও বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

থানার বক্তব্য

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন—
“সাংবাদিক রেজা মাসুদ থানায় এসে নাম-ছবি ব্যবহার করে খোলা ভুয়া আইডির বিষয়ে অবহিত করেছেন। তাকে জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com