1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ–৫ পেলেন ২০১ শিক্ষার্থী - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ–৫ পেলেন ২০১ শিক্ষার্থী

  • আপডেটের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯ ভিউ
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ–৫ পেলেন ২০১ শিক্ষার্থী

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ–৫ পেলেন ২০১ শিক্ষার্থী

প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে নতুন করে ২০১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে এবং ৩০৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য মোট ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। বোর্ড সূত্র জানায়, এ বছর খাতা পুনর্মূল্যায়নের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মিলে ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করা হয়। বিষয়ভিত্তিক আবেদনের ক্ষেত্রে ইংরেজিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে।

ফল পরিবর্তনের এই ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের এক মাসের উদ্বেগ ও অপেক্ষার অবসান হলো।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com