
নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিবেদক: আরিফুর ইসলাম
আজ শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) সকাল ১০টায় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলার সর্বসাধারণের নিকট জনপ্রিয় আলেম ও জনসেবক হাফেজ মাওলানা ছানাউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এবং নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের দাতা সদস্য শরিফুল ইসলাম।
কর্মশালায় ঘন্টাব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের নবীনগর উপজেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটন। তিনি সাংবাদিকতার যাবতীয় তথ্য, উপাত্ত ও নীতি-নিয়মের বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। প্রধান অতিথি হাফেজ মাওলানা ছানাউল্লাহ প্রশিক্ষণ শেষে বলেন, “লিটন ভাইয়ের প্রশিক্ষণ শুনে আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমি অনুরোধ করবো, সময়ে সময়ে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হোক।”
কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি গাজী এখলাছ উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী, নবীনগর জেলা ও উপজেলা প্রতিনিধিসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া ধর্ম, নারী, সাংস্কৃতিক ও প্রচার ও প্রকাশনা খাতে নবীনগর উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও লাখোকণ্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।