1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজারে শতবর্ষ ধরে রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব উদযাপিত হচ্ছে - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজারে শতবর্ষ ধরে রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব উদযাপিত হচ্ছে

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ ভিউ
মৌলভীবাজারে শতবর্ষ ধরে রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব উদযাপিত হচ্ছে

মৌলভীবাজারে শতবর্ষ ধরে রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব উদযাপিত হচ্ছে

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের মকচন্দপুর (রায়শ্রী) গ্রামে শতাধিক বছর ধরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও ৫ নভেম্বর (বুধবার) পূর্ণিমা তিথিতে এই মহাআয়োজন অনুষ্ঠিত হয়।

রাধারমন গোস্বামীর প্রতিষ্ঠিত স্বর্গীয় ললিনি মোহন দেব মহাশয়ের বাড়ি প্রাঙ্গণে গীতা পাঠ, ভজন-কীর্তন, রাসনৃত্যসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতব্যাপী এই উৎসব পালন করা হয়। রাত ৮টায় নিত্যানন্দ দেব বাবুলের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ভজন-কীর্তনে অংশ নেন শিক্ষক লক্ষিকান্ত দেব অনিশ, রঞ্জন দেব, নিখিল দেব, রমনি দেব প্রমুখ। আয়োজনস্থলে আরও উপস্থিত ছিলেন কবি অসিত দেব, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা, ধর্মীয় হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, সাংবাদিক রিপন কান্তি ধর রূপক, সমাজকর্মী মনতোষ দাশ, বিনয় কান্তি দেবনাথসহ অন্যান্য অতিথিরা।

গান, কীর্তন ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টায় প্রসাদ বিতরণের মাধ্যমে এই ধর্মীয় উৎসবের সমাপনী ঘোষণা করা হয়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com