1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দুর্গাপুরে আওয়ামী লীগের মশাল মিছিল: ভোরে সংক্ষিপ্ত কর্মসূচি, এরপর স্বাভাবিক জনজীবন - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দুর্গাপুরে আওয়ামী লীগের মশাল মিছিল: ভোরে সংক্ষিপ্ত কর্মসূচি, এরপর স্বাভাবিক জনজীবন

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ ভিউ
দুর্গাপুরে আওয়ামী লীগের মশাল মিছিল: ভোরে সংক্ষিপ্ত কর্মসূচি, এরপর স্বাভাবিক জনজীবন

দুর্গাপুরে আওয়ামী লীগের মশাল মিছিল: ভোরে সংক্ষিপ্ত কর্মসূচি, এরপর স্বাভাবিক জনজীবন

প্রতিবেদক: তানজিমুল হুদা, প্রতিনিধি (দুর্গাপুর উপজেলা)

আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৫) আওয়ামী লীগের ডাকে সারাদেশব্যাপী ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভোর রাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সূত্রে জানা যায়, সূর্যোদয়ের আগেই দুর্গাপুর ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মশাল মিছিলটি আয়োজন করেন। মিছিলকারীরা আদালতের সাম্প্রতিক রায়কে “অবৈধ” দাবি করে তা প্রত্যাখ্যান করেন এবং বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস এর পদত্যাগ দাবি জানান। তারা কোনো অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে মিছিল করেননি, কেবল দাবি জানিয়েছেন।

ভোর রাতের সংক্ষিপ্ত মিছিলের পর দুর্গাপুরে আর কোনো রাজনৈতিক কর্মসূচি বা অরাজকতা পরিলক্ষিত হয়নি। সারাদিন উপজেলা জুড়ে জনজীবন স্বাভাবিক ছিল, দোকানপাট খোলা ছিল এবং যানবাহনের চলাচলও স্বাভাবিক গতিতে ছিল।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com