
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন
প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই (সুনামগঞ্জ)
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার উদ্দেশ্যে গত ১৩ অক্টোবর দীপ মালয়েশিয়ায় যান। সোমবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দীপ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি পারিবারিক নানা বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরও ভিডিওতে অংশ নিতে দেখা যেত। পারিবারিক মজার এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে সিলেটের কনটেন্ট ক্রিয়েটর মহল ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।