1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শিক্ষার্থীদের হাতেই আগামী দিনের পৃথিবী — আবুল কালাম - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শিক্ষার্থীদের হাতেই আগামী দিনের পৃথিবী — আবুল কালাম

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৭ ভিউ
শিক্ষার্থীদের হাতেই আগামী দিনের পৃথিবী — আবুল কালাম

শিক্ষার্থীদের হাতেই আগামী দিনের পৃথিবী — আবুল কালাম

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুনির আহমদ

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি দোয়া, শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম বলেন,

“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি সৎ ও মানবিক মানুষ হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন,

“আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তুলব, যাতে এই অঞ্চলের প্রতিটি সন্তান আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com