
বরিশালে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিবাদ মিছিল ও শোডাউন
প্রতিবেদক: ইমরান খান, বরিশাল সদর উপজেলা প্রতিনিধি
আজ ১৩ নভেম্বর (বুধবার) সকালে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের (টাউন হল) সামনে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শোডাউন করেছে বরিশাল শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী ঐক্য পরিষদের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন,
“আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো প্রকার তাণ্ডব বা অরাজকতা করতে দেওয়া হবে না।”
তারা আরও জানান, শিক্ষার্থীরা দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবসময় সক্রিয় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বরিশাল শিক্ষার্থী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।