
সারাদেশের ন্যায় হাকিমপুর থানায়ও চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’, গ্রেফতার ৩ আওয়ামী নেতা
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
সারাদেশের চলমান অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলায়ও শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলা পুলিশ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৮৬ জন আসামিকে গ্রেফতার করেছে, যার মধ্যে শাসকদল আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।
অভিযানের অংশ হিসেবে হাকিমপুর থানা পুলিশ সোমবার রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করে। তারা হলেন—
১️⃣ মোঃ মুকুল হোসেন (৪৪), পিতা মোঃ মোজাফর হোসেন, সাং চন্ডিপুর — পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
২️⃣ মোঃ এরশাদ আলী (৩৯), পিতা মৃত ইয়াকুব আলী, সাং লোহাচড়া — খট্টা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
৩️⃣ মোঃ গোলজার হোসেন (৫৫), পিতা মৃত জনাব আলী, সাং বোয়ালদা মধ্যপাড়া — বোয়ালদাড় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
গ্রেফতারের পর মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাকিমপুর থানা পুলিশ।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।